শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর কমিটি গঠন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২০১ সময় দেখুন
সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর  নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর কমিটি গঠন।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর কমিটি পূনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক সংগ্রামের নিজস্ব সংবাদদাতা ডা. মো বোরহান উদ্দিন আগামি ১ বছরের জন্য এ কমিটি ঘোষনা করেন।

কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো: লিয়াকত আলী খান সভাপতি,
দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক সহ সভাপতি, চলতি ধারা সম্পাদক এম বি আলম সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব নোয়াখালী সংবাদদাতা এহসানুল আলম খসরু সহ-সভাপতি, দৈনিক দিনকাল নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মো মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র নোয়াখালী প্রতিনিধি আবদুস শাকুর হান্নান সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি
মো ইমাম উদ্দিন আজাদ সহ-সাধারণ সম্পাদক, দৈনিক উপকূলবার্তা সম্পাদক মো. ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক, ইসলামী টিভি জেলা প্রতিনিধি মো. কামরুল কানন কোষাধ্যক্ষ , দৈনিক প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি
জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক, এখন টিভি স্টাফ রিপোর্টার নোয়াখালী নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মেইল ও টাইমস অপ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজু, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো. হাসান আপ্যায়ন সম্পাদক। এছাড়া আকাশ মো জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, সিরাজ উদ্দিন শাহিন, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এসএম রিজোয়ান, এম এস জামাল, মো আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো সালাহ উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, রনি কুমার দাসসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।

​সকাল থেকেই জেলায় শহর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকগন নোয়াখালী প্রেস ক্লাবে সমবেত হন। জেলা শহর ছাড়া বেগমগঞ্জ সোনাইমুড়ি চাটখিল সেনবাগ কোম্পানীগঞ্জ কবিরহাট সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়।

লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আজাদ ভূইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ সাংবাদিক ডা. মোঃ বোরহান উদ্দিন। সভায় উপস্থিত সাংবাদিকগন গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিচিতি সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ইউনিয়ন জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

​সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটির প্রধান লক্ষ্যগুলো হলো সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি। তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নোয়াখালীর গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই ইউনিয়ন অতীতেও সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি অতীতের ন্যায় কার্যকর ভূমিকা রাখবে।

​পরিচিতি সভা শেষে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom