শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার, তদন্ত কমিটি ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত ৩০ India vs Sri Lanka: India’s search for answers to rediscover lost glory in Tests begins in Colombo | Cricket News Top Ent News, Aug 6: Samay Raina Brings Up Kashmiri Pandit Exodus On IGL; Why Did Dipika Kakar Become Muslim? | Bollywood News ভুল স্বীকার করে দেয়ালের লেখা মুছল ছাত্রদল, সাধুবাদ শিবির-সমন্বয়ক-ভিসির বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে বাজেট পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থবছরের (২০২৫-২৫) জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে।

 

রোববার (২২ জুন) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিতি ছিলেন।

 

অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটের তিনটি জায়গায় পরবর্ত করে, বাজেটের বাকি অঙ্কগুলো অপরিবর্তি রেখে বাজেট পাস করা হয়েছে।

 

তিনি বলেন, ইতঃপূর্বে ঘোষিত সরকারি কর্মকর্তা, কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। নিট পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০ শতাংশ এবং তার নিচের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

এর আগে, গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীর সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পরের দিন ৩ জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন করে জানানো হয়, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রতি বছর তাদের মূল বেতনের অতিরিক্ত ১০ শতাংশ পাবেন এবং দশম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ। কর্মচারীদের জন্য সর্বনিম্ন প্রদেয় পরিমাণ হবে এক হাজার টাকা। পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা। অর্থাৎ এখন চাকরিরতের ন্যূনতম বিশেষ সুবিধা ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা ২৫০ টাকা বাড়িয়ে নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের ৩ জুনের প্রজ্ঞাপনে জানানো হয়, অবসর-উত্তর ছুটিতে থাকা (পিআরএল), বরখাস্তকৃত কর্মচারী (তাদের শেষ মূল বেতনের ৫০ শতাংশ) ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। তবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা যাদের পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক নিয়েছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন না। রাজস্ব বাজেটের বাইরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধার খরচ তাদের নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom