রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সরকারি ফি দিলেই মিলছে পাসপোর্ট; লক্ষ্মীপুরে দালালমুক্ত সেবায় বাড়ছে মানুষের আস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ সময় দেখুন
সরকারি ফি দিলেই মিলছে পাসপোর্ট; লক্ষ্মীপুরে দালালমুক্ত সেবায় বাড়ছে মানুষের আস্থা

নিজস্ব প্রতিবেদন:

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালমুক্ত সেবা নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্তুষ্টি বেড়েছে। আগে দালাল, অতিরিক্ত খরচ ও হয়রানির অভিযোগ থাকলেও এখন সরকারি ফি জমা দিলেই সহজে পাসপোর্ট পাওয়া যাচ্ছে। অফিসে গিয়ে দেখা যায়—সব কাজ হচ্ছে নিয়ম মেনে, সুশৃঙ্খলভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায়।

রোববার সরেজমিনে দেখা যায়, আবেদনকারীরা লাইনে দাঁড়িয়ে ফরম জমা দিচ্ছেন, ছবি তুলছেন ও বায়োমেট্রিক দিচ্ছেন। কোথাও দালালের উপস্থিতি নেই। অনেকেই জানান, “আগে দালাল ছাড়া কাজ করা যেত না, এখন নিজেরাই সব করতে পারছি।”

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকএ কে এম আবু সাঈদ বলেন, “আমরা হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কঠোর নজরদারি করছি। প্রতিদিন ১৭০–২৫০ জন আবেদনকারী সেবা নিতে আসে। সবাইকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে।”

ডিজিটাল আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় দালালের ওপর নির্ভরশীলতা কমে গেছে। নারী ও প্রবীণদের জন্য রয়েছে আলাদা সহায়তা সুবিধা। অফিস কর্তৃপক্ষ জানায়, কিছু গোষ্ঠী অপপ্রচার চালালেও সেবার মান বজায় রাখতে তারা নিয়মিত কাজ করছে।

একসময় যেখানে অতিরিক্ত খরচ, দালালের চাপ ও হয়রানির অভিযোগ ছিল, সেখানে এখন লক্ষ্মীপুরের পাসপোর্ট অফিস সুশৃঙ্খল ও দালালমুক্ত সেবার মডেলে পরিণত হয়েছে। এতে বাড়ছে মানুষের আস্থা ও সন্তুষ্টি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর