জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে সাংবাদিক বাকিরুল ইসলামের বিরুদ্ধে ভুঁইফোড় জাস টিভির কথিত সাংবাদিক সবুজ মিয়া দৈনিক সন্ধা বানীর সাংবাদিক বাকিরুলকে নিয়ে ফেসবুকে অপ্রচার ও মানহানিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করায় থানায় সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক বাকিরুল ইসলাম।
অভিযুক্ত সাংবাদিক সবুজ মিয়া মেলান্দহ পৌরসভার পূর্ব শাহজাতপুর এলাকার সুরুজ্জামানের ছেলে। জানা যায়,বাকিরুলেরে নিয়ে সবুজ মিয়া মানহানিকর মন্তব্য ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। এছাড়াও মেলান্দহ বাজারে একবার হামলা করলে মেলান্দহ থানা পুলিশ বাকিরুলেরে উদ্ধার করে।
এ বিষয়েবাকিরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন সময় ফেসবুকে মানহানিকর মন্তব্য করছে সবুজ ।যা আমার ব্যক্তি জীবনের অপূরনীয় ক্ষতি হয়েছে।আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
মেলান্দহ থানার ডিউটি অফিসার এ এস আই আল আমিন সাধারন ডায়েরি হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।