শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকতা তথ্য সংগ্রহে বিনয় গুরুত্বপূর্ণ: তালাত সুলতানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
সাংবাদিকতা তথ্য সংগ্রহে বিনয় গুরুত্বপূর্ণ: তালাত সুলতানা


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

আড়ম্বর আয়োজনে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্পাইস টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ। সাংবাদিকতার ‘স’ নিয়ে তিনি বিশদ আলোচনা করেন।

সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি শামিম হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এস এম আসাদুজ্জামান এবং সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তালাত সুলতানা বলেন, সাংবাদিকতা সবসময় মানুষের জন্য। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা কলেজের সুনাম অর্জনের জন্য কাজ করছে। সাংবাদিকদের বঙ্গবন্ধু চেতনাকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে হবে। দেশ চিনতে হবে, সংস্কৃতি জানতে হবে। দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। সাংবাদিকতায় বিনয় খুবই জরুরি। কেননা বিনয়ী হয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায়।

সাংবাদিকতা তথ্য সংগ্রহে বিনয় গুরুত্বপূর্ণ: তালাত সুলতানা

এ সময় সাংবাদিকতা নিয়ে আলোকপাত করেন প্রধান আলোচনা তুষার আব্দুল্লাহ। তিনি বলেন, সাংবাদিকতায় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, তবে সাংবাদিক হতে হলে সবকিছু জানতে হবে। সাংবাদিকতা হচ্ছে পরিশ্রমের জায়গা। টিকে থাকার জায়গা। সাংবাদিকদের হতে হবে সৎ। আমি সবসময় বলি— সততাই সাংবাদিকতার প্রথম কাজ।

তিনি আরও বলেন, সাংবাদিকতায় সাধনা করলে অবশ্যই সফলতা আসবে। পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে সফলতার শীর্ষে যেতে হবে। তেলবাজি করে সাংবাদিক হওয়া যায় না। পোশাক, কথাবার্তা সব কিছু থাকতে হবে সাবলীল। কোনো কিছু না জানলে দোষ নেই। তবে শেখার আগ্রহ থাকতে হবে। তবেই শেখা যাবে। বিসিএসের পড়াও পড়বে আবার সাংবাদিকতাও শিখবে— এটা সম্ভব হবে না। দুই নৌকায় পা দেওয়া যাবে না। যেকোনো একটি স্বপ্ন দেখতে হবে। তবেই সফলতায় পৌঁছানো যাবে।

আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিপ্রা রানী মন্ডল, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, আরটিভির বার্তা সম্পাদক আক্তার হোসেন, এশিয়ান টেলিভিশনের যুগ্মবার্তা সম্পাদক মাহবুব জুয়েল, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

অনুষ্ঠানে তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএসএম/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর