বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাতক্ষীরায় ৫ লাখ মানুষকে টাইফয়েড টিকা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


সাতক্ষীরা: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাতক্ষীরা জেলায় পাঁচ লাখ পাঁচ হাজার মানুষকে টাইফয়েড টিকা প্রদানের কথা বলা হয়।

আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। এতে নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুরা টিকা দিতে পারবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ।

মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন এ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা. রাশেদ উদ্দিন মিজান।

এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দফতরের প্রধানরা, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকরা, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর