রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুর নতুন বাইপাস রোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২১১ সময় দেখুন
সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য (নওগাঁ-১) মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাপাহার উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুসহ উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।
র‍্যালি শেষে জাতীয় সংসদ সদস্য বৈশাখী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় অংশ নেন। অপরদিকে বিকেলে উপজেলার হোসেন ডাঙ্গা গ্রামে রাস্তার ওপর ১১ মিটার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। 🎉🌿

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom