রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৮৪ সময় দেখুন
সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রাণীসম্পদ বিভাগকে এগিয়ে নিতে নওগাঁর সাপাহারে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর প্রাণীসম্পদ প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামুন এর সভাপ‌তি‌ত্বে প্রাণিসম্পদ অফিস চত্বরে এক আলোচনা সভা ও সফল খামারিদের পুরস্কৃত করা হয়।

আলোচনা সভায় সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে আমিষ উৎপাদনে দেশে দুধ,ডিম ও মাংশ উৎপাদন তথা গবাদী পশু-পাখি পালনে ব্যাপক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাণিসম্পদ বিভাগ। এজন্য এই বিভাগকে দ্রুত উন্নয়নশীল করতে ইতোমধ্যেই প্রধান মন্ত্রী দেশের অসংখ্য খামারীদের প্রণোদনা দিয়ে সহায়তা করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগন প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর