শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৩

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে সাপাহার থেকে জবই বিলের দিকে ঘুরতে যাচ্ছিলেন। সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজন হলেন রাহাদ, শিশির ও মাহফুজ। সকলের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ফরহাদসহ সকলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল গ্রামে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর