বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সাপাহারে সাংবাদিকদের সাথে ইউএনও`র মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৬২ সময় দেখুন
সাপাহারে সাংবাদিকদের সাথে ইউএনও`র মতবিনিময়

জুল‌ফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতি‌নি‌ধি

নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে সকল সাংবাদিকদের ভুল বুঝাবুঝির অবসান ঘটে। সাংবাদিকগণ সংবাদ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিরও অবসান ঘটিয়ে আবারো উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেন সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।

এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউ,আর‌,সি ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন,
সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাংগঠ‌নিক সম্পাদক শরীফ তালুকদার,সাংবাদিক গোলাপ খন্দকার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক আদম আলী, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom