শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক Brown Review: Karisma Kapoor Delivers Career-Best; Surya Sharma And Jisshu Sengupta Shine In A Haunting Noir | Web-series News

সাপাহারে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
সাপাহারে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে (৭) সাত বছর বয়সী এক কন্যা শিশুকে শয়ন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই কন্যা শিশুটিক নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নে। এ ঘটনায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ওই গ্রামের ইমামুল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন জানান, গত ২৬ মে বুধবারে উপজেলার গোয়ালা ইউনিয়নের সামসুদ্দীনের ছেলে ইমামুল হক (৪০) এর ৪ বছর বয়সী বাচ্চার সাথে খেলা করার জন্য প্রতিবেশীর ৭ বছর বয়সী এক কন্যা শিশু তার বাড়ীতে যায়।
এ সময় বাড়ীতে কেউ না থাকায় সুযোগ বুঝে ইমামুল হক ওই কন্যা শিশুকে তার নিজ শয়ন ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর ফেলে জোরপুবক ধর্ষণ করে। এ সময় ওই কন্যা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে বিছানায় ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। যৌন নির্যাতনের শিকার ওই কন্যা শিশু পরে নিজ বাড়ীতে ফিরে এসে তার পরিবারের লোকজনের নিকট ঘটনা প্রকাশ করে।

বিষয়টি নিয়ে গত ৩১ মে সোমবার ওই কন্যা শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭/৭৩, তারিখ ৩১ মে ২০২১। ধারা ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ৯ (১)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোর প্রক্রিয়া অব্যহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom