মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

সাপাহা‌রে যথা‌যোগ্য মর্যাদায় শোক দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
সাপাহা‌রে যথা‌যোগ্য মর্যাদায় শোক দিবস পালন

জুল‌ফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতি‌নি‌ধিঃ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের জিরোপয়েন্টস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

পরে উপজেলা চত্বরে বৃক্ষ রোপন শেষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় ১৫ই আগষ্টে শাহাদাত বরনকারী সকল শহীদদের স্বরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটির উপর গুরুত্বারোপ রেখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টার, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর