বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে বিএসসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ সময় দেখুন
সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে বিএসসি – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৬টির বা ৭৪.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩২.৭০ টাকা বা ৪৫.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইস্ক্রিমের ২৯.৭৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৭.১৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৩.৩৬ শতাংশ, এস আলমের ২০.৬৩ শতাংশ, ফরচুন সুজের ২০.০৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১৮.৭৯ শতাংশ, ইজেনারেশনের ১৭.৬৮ শতাংশ, কপারটেকের ১৭.৫৬ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ১৬.৯৫ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর