বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক দরপতনের শীর্ষে রূপালী ব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ মে, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
সাপ্তাহিক দরপতনের শীর্ষে রূপালী ব্যাংক


প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) লেনদেন হওয়া ৪০৫ কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে রূপালী ব্যাংকের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ১৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২৩ টাকা ১০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা এডিএন টেলিকমের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৪৫ শতাংশ। আর শেয়ারের দাম ৯ দশমিক ০৯ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইফাদ অটোসের ৮ দশমিক ৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৩৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৮ দশমিক ৩৫ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৮ দশমিক ১১ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ৭ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর কমেছে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর