মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটো


প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে (৩০ জুন-০৪ জুলাই) আফতাব অটোর শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিলকো ফার্মার শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ। আর ১৮ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে রতনপুর স্টিল।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ১৭ দশমিক ৫৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ২২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭ দশমিক ০৭ শতাংশ, সাইফ পাওয়াটেকের ১৬ দশমিক ০৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৫ দশমিক ৭৫ শতাংশ, নাভানা সিএনজির ১৫ দশমিক ৪৫ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেডের ১৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর