নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আরামিট সিমেন্টের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ২২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্টের ১৪.৭৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.১৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১৪.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৩.৬৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১১.২২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১১.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১০.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১০.৭১ শতাংশ কমেছে।






