নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে মাত্র ৪ খাতে অন্যদিকে দর কমেছে ১৬ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতে। এই খাতে ৩.৩ শতাংশ দর কমেছে। আর সিরামিকস খাতে ২.৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ২.৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে দর কমেছে ২.৩ শতাংশ, ব্যাংক খাতে দর কমেছে ২.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দর কমেছে ১.৭ শতাংশ, প্রকৌশল খাতে দর কমেছে ১.৬ শতাংশ, সেবা-আবাসন ও জ্বালানি-বিধ্যুৎ খাতে দর কমেছে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দর কমেছে ১.৪ শতাংশ, জীবন বিমা ও সিমেন্ট খাতেদর কমেছে ১.১ শতাংশ, ফার্মা ও ভ্রমণ খাতে দর কমেছে ০.৫ শতাংশ, সাধারণ বিমা খাতে দর কমেছে ০.৩ শতাংশ ও আইটি খাতে ০.২ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। খাতগুলো হচ্ছে- কাগজ, ট্যানারি, পাট ও খাদ্য খাত।






