মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে, কমেছে ৮ খাতে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে, কমেছে ৮ খাতে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৮ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ খাতে। এই খাতে ১৫.২ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ১১.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সেবা-আবাসন খাতে ১০.৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৮.৭ শতাংশ, আইটি খাতে ৪.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৫ শতাংশ, সিরামিকস ও বস্ত্র খাতে ১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৪ শতাংশ, ওষুধ-রসায়ন ও বিবিধ খাতে দশমিক ৩ শতাংশ করে দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৮ খাতে। খাতগুলো হচ্ছে- টেলিকমিউনিকেশন, ব্যাংক, প্রকৌশল, সাধারণ বিমা, ট্যানারি, জীবন বিমা, মিউচ্যুয়াল ফান্ড ও পাট খাত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর