নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৫৭.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১২.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৬.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৬.১০ টাকা বা ১২.২৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লুজার । গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকা।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস আলমের ৮.৫৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, শ্যামপুর সুগারের ৮.১৫ শতাংশ, সী পার্লের ৭.৭৮ শতাংশ, ইজেনারেশনের ৭.৬৯ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৭.২৩ শতাংশ এবং আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৭.০৪ শতাংশ কমেছে।






