বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার ৫১৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৪ কোটি ৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ২২ লাখ ২৬ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৩ কোটি ১২ লাখ টাকা।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – লংকাবাংলা ফাইন্যান্সের ২০৩ কোটি ৬ লাখ টাকার, ডাচ বাংলা ব্যাংকের ১৯৭ কোটি ১ লাখ টাকার, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১৯৫ কোটি ৩৪ লাখ টাকার, এবি ব্যাংকের ১৯২ কোটি ৮৮ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৭২ কোটি ৯৫ লাখ টাকার, লাফার্জহোলসিমের ১৬৭ কোটি ২১ লাখ টাকার এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ১৬৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর