সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে নবগঠিত চট্টগ্রাম মহানগর শাখা কমিটির সভাপতি বিএমএ এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার ডা. শেখ শফিউল আজম ও সাধারণ সম্পাদক লায়ন আবু নাছের রনিকে গত ২৩ আগস্ট মঙ্গলবার রাত ৮টায় কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষরিত অনুমোদিত কপি হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, আজিমুল ইসলাম চৌধুরী, জাফর ইকবাল, ইউসুফ খান, আবছার উদ্দিন অলি, এড. প্রতাপ পাল, মোর্শেদ আলম, পারুল আক্তার বর্ষা, চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা নাজিম আক্তার আমিরী, সহ-সভাপতি লায়ন মো. নাজমুল শাকের, মিজানুর রহমান বাপ্পি, যুগ্ম সম্পাদক জাহেদুল করিম বাপ্পী সহ অন্যান্যরা। এ সময় নবগঠিত কমিটির সভাপতি ডা. শেখ শফিউল আজম ও সাধারণ সম্পাদক লায়ন আবু নাছের রনি দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় কমিটির কর্মসূচী ও সমপযোগী বিষয় নিয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা উপর গুরুত্ব আরোপ করেন।