নোয়াখালী প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। এবার তাকে নিয়ে তারে নিজ দলের কেন্দ্রীয় বিএনপি পল্লী উন্নয়নসহ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও (কোম্পানিগঞ্জ – কবিরহাটের) দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা বজলুল করিম চৌধুরী আবেদ তাকে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।
ওই স্ট্যাটাসে তিনি বলেন, ফ্যাসীবাদের এক মূর্তমান আতংকের নাম ছিলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ২০১৪ সালের এক তরফা নির্বাচনের পর বিএনপির অব্যাহত আন্দোলনের এক পর্যায় রিজভী ভাই কে যখন গ্রেফতার করা হয় আমরা ও তখন জেলে। আমাদের আন্দোলনের প্রদীপ শিখা জ্বেলে রেখেছিলেন সালাউদ্দিন ভাই। উনার এক এক টা বিবৃতি ছিলো বিএনপির মাঠ পর্যায়ে নেতা কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার প্রান শক্তি এবং খুনি হাসিনা বাহিনীর জন্য আতংক।
সালাউদ্দিন ভাই একসময় ছাত্রদলের নেতা থেকে মেধাবী আমলা সংসদ সদস্য এবং মন্ত্রী, তার বিবৃতি গুলো শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমন্ডলে ও সুনামির মত আঘাত এনেছিলো। স্পষ্ট এবং সরাসরি লক্ষ বস্তুুতে বার বার ভেদ করছিলো। একসময় হাসিনা নিজে ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিন ভাই কে গুমের নির্দেশ দিয়েছিলেন। তাকে গুম করে ভারতীয় গোয়েন্দাদের মাধ্যমে সীমান্তের ঐ পাড়ে নিয়ে ফেলে রাখা হয়। অবর্ননীয় কষ্ট সজ্য করতে হয় তাকে।
ঐ নির্বাসিত জীবন পার করে এসে ও তিনি যেভাবে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারকে তুখোড় ভাবে সহজোগিতা করে আসছেন তা দেখে আমরা অবাক হই। আইনের প্রতিটি ধারা উপধারা উনার মস্তিষ্কে লিপিবদ্ধ। আমার জানা মতে অন্য কোনো দলের কোন নেতা দেখতে পেলাম না যারা সংস্কার প্রস্তাব নিয়ে এতটা মেধার সাথে কাজ করছে।
বিএনপির এই স্পষ্ট অবস্থান কে দূর্বল করার জন্য এবং দেশ কে অন্ধকার পথে ঠেলে দেয়ার জন্য এক দল স্বার্থান্বেষী গোষ্ঠী দেশে বিদেশে সালাউদ্দিন ভাই সম্পর্কে ভয়ংকর কুৎসা রটনা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জাতীয়তাবাদী পরিবার সালাউদ্দিন ভাইের সাথে আছি এবং থাকবো।