বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ

সিংগাইরে শারফিন হত্যা: প্রধান আসামি রউফুল মিরপুর থেকে গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ সময় দেখুন
সিংগাইরে শারফিন হত্যা: প্রধান আসামি রউফুল মিরপুর থেকে গ্রেপ্তার – Corporate Sangbad


নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শারফিন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি রউফুল আলম মুন্সিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মিরপুরের শাহ আলী মাজার সড়ক এলাকা থেকে তাকে আটক করে সিংগাইর থানা পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রউফুলকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।

তিনি জানান, গত ২৩ নভেম্বর নিহত শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে রউফুল আলমকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিন এজাহারভুক্ত একজনসহ দুইজনকে আটক করা হয়েছিল।

ওসি তৌফিক আজম আরও বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিমের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ ও এএসআই আব্দুল জলিলের সমন্বয়ে একটি বিশেষ দল মিরপুরে অভিযান চালিয়ে রউফুলকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

উল্লেখ্য, ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে শারফিন মোল্লা (৬০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ছেলে মোশারফ হোসেন থানায় হত্যা মামলা দায়ের করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom