বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

সিংগাইরে সারফিন হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
সিংগাইরে সারফিন হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad


নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের আলোচিত সারফিন মোল্লা হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর সন্ধ্যায় চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে সারফিন মোল্লার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ওত পেতে থাকা হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

নিহতের ছেলে মোশারফ হোসেন জানান, জমি–সংক্রান্ত বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রউফুল মুন্সীকে। তিনি একই গ্রামের মৃত রাজ্জাক মুন্সীর ছেলে।

এদিকে, ঘটনার পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের একজন এজাহারভুক্ত আসামি আব্বাস মোল্লা (৫২)। অন্যজন আজিজ মোল্লাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom