মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সিংগাইরে হানিফ হত্যা মামলার মূল দুই আসামির আত্মসমর্পণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
সিংগাইরে হানিফ হত্যা মামলার মূল দুই আসামির আত্মসমর্পণ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার মূল দুই আসামি মো. সেন্টু ওরফে স্বাধীন (৩০) ও মো. জাহাঙ্গীর (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

জনরোষ ও গ্রেফতার আতঙ্কে তারা সোমবার (৬ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে সদর থানা পুলিশ তাদের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আসামি দু’জনই আঠালিয়া গ্রামের মিনহাজ উদ্দিন ওরফে মিনা বেপারীর ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএমও তৌফিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা থেকে আসামিদের সিংগাইর থানায় সোপর্দ করেন। তিনি আরও জানান, এর আগে মামলার এজাহারভুক্ত চার আসামি-বাচ্চু বেপারী, তার মেয়ে পাখি আক্তার, স্ত্রী হাসেদা আক্তার ও হোসনেরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আঠালিয়া গ্রামে হানিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্র-রামদা ও কাতরা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সেন্টু ও জাহাঙ্গীর। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তারা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ করে।

নিহত মো. হানিফ ওই গ্রামের মৃত ইলা বেপারীর ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন এবং চার সন্তানের জনক।

হত্যাকান্ডের পরদিন রবিবার (৫ অক্টোবর) হানিফের স্ত্রী শাহনাজ আক্তার ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর