নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট আজ (২২ সেপ্টেম্বর) লেনদেন চলাকালীন সময় বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ ফান্ডটির ইউনিট দর বেড়ে হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার : সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৮.৫০ টাকায়। আজ ফান্ডটির ইউনিট লেনদেন শুরু হয়েছে ১৮.৬০ টাকায়। সর্বশেষ ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ২০.৩০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ১.৮০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।






