বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

‘সিটি ইসলামিক ব্যাংকিং’ সেবা চালু করল সিটি ব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
‘সিটি ইসলামিক ব্যাংকিং’ সেবা চালু করল সিটি ব্যাংক


ইসলামিক ব্যাংকিংয়ে ‘সিটি ইসলামিক’ সেবা চালু করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি গ্রাহকের বিনিয়োগকে সুদমুক্ত রাখতে ‘ইনভেস্টমেন্ট ইনকাম রেশিও’ অনুযায়ী মুনাফা বণ্টন করবে।

শনিবার (৪ ডিসেম্বর ২০২১) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, এমডি ও সিইও মাসরুর আরেফিন, এএমডি শেখ মোহাম্মদ মারুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বল্প পরিসরে পরিচালিত হয়ে আসা ‘সিটি মানারাহ’কে আধুনিক রূপ দেয়ার লক্ষ্যে নতুন এ সেবা চালু করল প্রতিষ্ঠানটি। এদিন ‘সিটি ইসলামিক’ এর গ্রাহকদের জন্য আমেরিকান এক্সপ্রেস ইসলামিক ক্রেডিট এবং ডেবিট কার্ডের সুবিধাও ঘোষণা করা হয়। ব্যাংকটির গ্রাহকরা দেশব্যাপী ১৫০টির মতো শাখা, উপশাখা, সিটিজেম ও এসএমই সেন্টারে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়া ও উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।খবর:বনিকবার্তা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর