মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

সিরাজগঞ্জে আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
সিরাজগঞ্জে আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ চালু হয়েছে। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ডিএসই অনুমোদিত ডিজিটাল বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সোমবার (২০ সেপ্টেম্বর)। সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রাকস্টেশন এলাকায় ডিজিটাল বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। প্রধান আলোচক ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন,এফসিএমএ।

উদ্বোধনের পর গতকালই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ১০টায় বুথ থেকে লেনদেন কার্যক্রম শুরু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন এই ডিজিটাল বুথের মাধ্যমে স্থানীয়, প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাবে। পাশাপাশি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তৃণমূলের মানুষ জানবে ও বিনিয়োগ করতে উৎসাহিত হবে।

পুঁজিবাজার ডিজিটালাইজেশন করতে নিরলস কাজ করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারই অংশ হিসেবে দেশে-বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষের দিকে এই কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৮টি ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে, সক্ষমতা যাচাই সাপেক্ষে বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য ডিএসইর অধীনে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড সিরাজগঞ্জ, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, চাঁদপুরের হাজীগঞ্জ ও লক্ষ্মীপুরে ৬টি ডিজিটাল বুথ খোলার অনুমতি পেয়েছে এবং আরো ৫টি ডিজিটাল বুথ ডিএসইতে প্রক্রিয়াধীন আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর