শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে এবার ১৭৩ আ.লীগ নেতাকর্মীর নামে বিএনপির মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ সময় দেখুন
সিরাজগঞ্জে এবার ১৭৩ আ.লীগ নেতাকর্মীর নামে বিএনপির মামলা – Corporate Sangbad


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় হামলা ও দলীয় নেতাকর্মীদের মারপিটের অভিযোগ এনে এবার আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর নামে মামলা করেছে বিএনপি।

রোববার (২ জানুয়ারি) দুপুরে বিএনপিকর্মী নাসির উদ্দিন বাদী হয়ে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন।

মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর,) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত জনসভায় মিছিল নিয়ে আসার সময় বিএনপির সঙ্গে যুবলীগ ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়,, এতে উভয়পক্ষের অন্তত ৭০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তিনটি করে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির একাধিক শীর্ষনেতাসহ জ্ঞাত অজ্ঞাত প্রায় ১২শ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এসব মামলায় জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ চার আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর