মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৯৩ সময় দেখুন
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং অগ্নিদগ্ধ ও আহতদের সবার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি জমির হোসেন এবং সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ এক যৌথ শোকবার্তায় বলেন, আমরা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ফায়ারসার্ভিস কর্মী সহ সেখানে কাজে থাকা শ্রমিকদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আমরা পরম করুণাময় আল্লাহতায়লার নিকট নিহতদের রুহের শান্তি এবং আহতদের দ্রুততম আরোগ্যের জন্য প্রার্থনা করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের সকল সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন ছাত্রসংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতি। যারা এই চরম সংকটময় অবস্থায় সেবার জন্য এগিয়ে এসেছেন।

সর্বোপরি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটন হোক। আমাদের দাবি- সীতাকুণ্ডর অগ্নিট্রাজেডির জন্য দায়ীদের যেন কঠোর শাস্তির আওতায় আনা হয়। একইসঙ্গে কন্টেইনার ডিপো, বাস, ট্রেন, লঞ্চ, শিল্প-কারখানাসহ দেশের সকল স্থাপনা এবং যানবাহনে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর যাতে না ঘটে, সেজন্য টেকসই ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom