বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২১ সময় দেখুন
সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৭ কোটি ৬২ লক্ষ ৭৫ হাজার ৮৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪০ কোটি ৭২ লক্ষ ৪ হাজার ৯২৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩১.৬৩ পয়েন্ট কমে ৫২৭৮.৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৯৩ পয়েন্ট কমে ১৮৮৬.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৬৩ পয়েন্ট কমে ১১৫২.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আইএফআইসি ব্যাংক, ই- জেনারেশন, রিলায়েন্স ওয়ান মি. ফা., আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, বীচ হ্যাচারী, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী কেমিক্যালস, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মি. ফা., আইএফআইসি ব্যাংক, আইসিবি এএমসিএল সেকেন্ড মি. ফা., ফনিক্স ফাইন্যান্স ১ম মি. ফা., এফবিএফআইএফ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মি. ফা. ১ স্কিম ১, ইবিএল ফার্স্ট মি. ফা., ঢাকা ব্যাংক ও আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, কোহিনূর কেমিক্যাল, আরামিট লি., এসোসিয়েটেড অক্সিজেন, জাহিন স্পিনিং, বীকন ফার্ম, সোনালী পেপার, আফতাব অটোস ও খান ব্রাদার্স পিপি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫১২৮৪৮৩৬১০৬৮.০০।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর