রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৫টি কোম্পানির ১৪ কোটি ৫২ লক্ষ ৪৬ হাজার ৯৮০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৪ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার ২০৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪০.৯২ পয়েন্ট কমে ৪৮৮৬.৫৭ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৬৭ পয়েন্ট কমে ১৮৯১.৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৬২ পয়েন্ট কমে ১০২৪.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৩০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, ডিমিনেজ স্টীল, একমী পেসটিসাইটস ও ফাইন ফুডস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বিডি থাই ফুড, কাট্টালী টেক্সটাইল, এমবিএল ফার্স্ট মি. ফা., ডিবিএইচ ফার্স্ট মি. ফা., চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স , শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইফাদ অটোস, ডমিনেজ স্টীল ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, সামিট এলায়েন্স পোর্ট, ইন্টাঃ লিজিং, বিডি ওয়েল্ডিং, ডিবিএইচ ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৪৭৬২০২৩৪৩৯৫.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর