রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ সময় দেখুন
সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ডিসেম্বর) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৭টি কোম্পানির ১০ কোটি ৬ লক্ষ ৬৬ হাজার ৯০১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৬৭ কোটি ৬৪ লক্ষ ৫৭ হাজার ৫২৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৩.৯৩ পয়েন্ট কমে ৪৮৭২.৬৪ ডিএস-৩০ মূল্য সূচক ৫.৫১ পয়েন্ট কমে ১৮৮৬.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৮৮ পয়েন্ট কমে ১০২০.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ২০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, ডিমিনেজ স্টীল, মিডল্যান্ড ব্যাংক, বিডিথাই ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, সিম টেক্স, তৌফিকা ফুড, মেঘনা পেট্রোলিয়াম ও ফাইন ফুডস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সামিট এলায়েন্স পোর্ট, গ্রীন ডেল্টা মি. ফা., শেফার্ড ইন্ডাস্ট্রিজ, তসরীফা ইন্ডাঃ, গোল্ডেন সন, ডিবিএইচ, ইউনিলিভার কনজ্যুমার, এপেক্স স্পিনিং, সার্প ইন্ডাঃ ও এবিবি ১ম মি. ফা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এফএএস ফাইন্যান্স, কেপিপিএল, বিডি থাই, প্রাইম ফাইন্যান্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, ইনটেক লিঃ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, জিএসপি ফাইন্যান্স ও বিআইএফসি।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৩৯৮৩১৪৮৩৮৪৩.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর