মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৯ কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৫২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫১কোটি ১৮ লাখ ৬৩ হাজার ১৫৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪.৮৬ পয়েন্ট বেড়ে ৫২১০.৩০ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪৯ পয়েন্ট কমে ১৮৮২.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৮ পয়েন্ট কমে ১১৫৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ইন্ট্রাকো রি-ফুয়েলিং, স্কয়ার ফার্মা, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিকস, হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, ইউসিবি, কাট্টালি টেক্সটাইল, ইআইএল ও আলিফ ইন্ডাঃ।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এবিবি ১ম মি. ফা., প্রাইম ব্যাংক ১ম আইসবি এএমসিএল মি. ফা., এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ডিবিএইচ ১ম মি. ফা., ইবিএল ১ম মি. ফা., এমবিএল ১ম মি. ফা., ১ম জনতা ব্যাংক মি. ফা. ও আইএফআইসি ১ম মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআলম কোল্ড, মেঘনা কন্ডেন্সড মিল্ক, আরএসআরএম স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার, কেপিপিএল, বেঙ্গল উইন্ডসোর, জুট স্পিনার্স, ফ্যামিলি টেক্স ও উসমানিয়া গ্লাস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর