মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেনডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৯টি কোম্পানির ১৬ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৩২৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২.৭০ পয়েন্ট কমে ৫১৯৮.৭৮ ডিএস-৩০ মূল্য সূচক ২.৫৩ পয়েন্ট বেড়ে ১৯২১.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১২ পয়েন্ট কমে ১১৫৩.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: রবি এক্সিয়াটা, ব্র্যাক ব্যাংক, জিপি, বিডি কম, বিএসসি, সোনালি পেপার, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন, মেঘনা পেট্রোলিয়াম ও খুলনা প্রিন্টিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি কম, এস আলম কোল্ড, জিকিউ বলপেন, তসরীফা ইন্ডাঃ, গোল্ডেন সন্স, সোনালি পেপার, পেপার প্রসেসিং, ইনটেক লিঃ, মেঘনা সিমেন্ট ও হাক্কানি পাল্প।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নিউ লাইন ক্লথিং, খুলনা প্রিন্টিং, অ্যাপোলো ইস্পাত, নূরানী ডাইয়িং, বিবিএস, কাট্টালি টেক্স, প্রাইম টেক্স, বে-লিজিং, তাল্লু স্পিনিং ও ফনিক্স ফাইন্যান্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯০৬৬০১৩১৭৪৯৩.০০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর