মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের সাথে বেড়েছে লেনদেনও – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২১ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজার ১৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯৭কোটি ১৩ লাখ ৫০ হাজার ৪৪২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫.৬৬ পয়েন্ট কমে ৫২০১.৭০ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪৫ পয়েন্ট বেড়ে ১৮৮৭.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.১৯ পয়েন্ট কমে ১১৫৮.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস, একমী পেস্টিসাইডস, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আলিফ ইন্ডাঃ, স্কয়ার ফার্মা, এস আলম কোল্ড, ফু-ওয়াং ফুড ও গোল্ডেন হারভেস্ট।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মাইডাসস ফাইন্যান্স, ডিবিএইচ ১ম মি. ফা., সামিট পোর্ট এলায়েন্স, একমী পেস্টিসাইডস, সামিট পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, এবি ব্যাংক ১ম মি.ফা., বেক্সিমকো ফার্মা, বিবিএস ও আইসিবি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউসিবি, সার্প ইন্ডাঃ, ইবিএল ১ম মি. ফা., প্যারামাউন্ট টেক্সটাইল, ইবিএল এনআরবি মি. ফা., বিপিএমএল, হাক্কানি পাল্প, আলিফ ইন্ডাঃ, জিলবাংলা সুগার ও কেপিটেক গ্রামীন ফোন গ্রোথ ফান্ড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭১৫১৭৮১৪৮৪২৫.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর