মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচক কমলেও বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৫ কোটি ৯২ লক্ষ ৭৭ হাজার ৯৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৬ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৪৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৭.৬৬ পয়েন্ট কমে ৫১৩২.০২ ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৫২ পয়েন্ট কমে ১৮৯৩.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৫৭ পয়েন্ট কমে ১১৫৫.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, বীচ হ্যাচারী, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনার টিউবস, রিলায়েন্স ওয়ান মি. ফা., ইস্টার্ন ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রংপুর ফাউন্ড্রী, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান মি. ফা., ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, এএমসিএল (প্রাণ), ন্যাশনাল টিউবস ও ডিজিআইসি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, সোনারগাঁও টেক্সটাইল, এসকে ট্রিমস, ইস্কয়ার নিট, এসএস স্টীল, মিথুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এম্বী ফার্মা, সাফকো স্পিনিং ও ডোমিনেজ স্টীল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭১৯৬৯২৯১৪৪৫৩.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর