নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮ টি কোম্পানির ২৫ কোটি ৫০ লক্ষ ৬৭ হাজার ৮৫১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৮২ কোটি ১৮ লক্ষ ৯১ হাজার ১২২ টাকা। মঙ্গলবার (৪ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১০.৬৯ পয়েন্ট বেড়ে ৬৮৯২.৯৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯৩ পয়েন্ট কমে ২৫৭১.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৩ পয়েন্ট বেড়ে ১৪৫৬.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, বিএসসি, ফরচুন সুজ, অ্যাক্টিভ ফাইন, তৌফিকা ফুড, জেনেক্স ইনফোসেস, পাওয়ার গ্রীড, সোনালি পেপার, ওরিয়ন ফার্মা ও জিএসপি ফাইন্যান্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার ইস্ট লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সুঃ, বিএসসি, এস আলম কোল্ড রোল্ড, প্রগতি লাইফ, জাহিন টেক্স, অ্যাক্টিভ ফাইন, ওরিয়ন ফার্মা ও তৌফিকা ফুড,
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি ৩য় এনআরবি, শিপইয়ার্ড ইন্ডাঃ, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা., সোনারগাঁও টেক্সটাইল, এমটিবি, হামিদ ফেব্রিক্স, শাহাজীবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, সিএপিএম আইবিবিএল মি. ফা. ও বেক্সিমকো লিঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৪৯৬৩৯৯৩৪২৭২৩.০০।