মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচক সাথে বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৮ কোটি ৭১ লক্ষ ২৬ হাজার ৪৭৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৯২৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে ৪৯৫৬.২৫ ডিএস-৩০ মূল্য সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে ১৮৩৪.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.২০ পয়েন্ট বেড়ে ১১০০.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সিটি ব্যাংক, বীচ হ্যাচারী, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাঃ, তৌফিকা ফুডস, বিএসসি, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, ইস্টার্ন লুব্রিকেনস্টস ও শাইনপুকুর সিরামিকস্্।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ব্যাংক এশিয়া, আরডি ফুড, শাহাজীবাজার পাওয়ার, বিপিপিএল, বারাকাহ্ পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, আইসিবি এমপ্লয়ী প্রভিডেন্ড মি. ফা-১, স্কীম-১, তসরীফা ইন্ডাঃ ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইআইএল, রেকিট বেনকাইজার, শাহাজালাল ইসলামি ব্যাংক, পিপলস লিজিং, জাহিন টেক্স, মার্কেন্টাইল ব্যাংক, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, প্রোগ্রেসিভ লাইফ ও এসআইবিএল।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫৫১৮২০৮৩২০৭১.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর