শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা

সোনমের সঙ্গে অশ্লীল ব্যবহার, দোষীদের সবক শেখাতে গিয়ে একি হাল অর্জুনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
সোনমের সঙ্গে অশ্লীল ব্যবহার, দোষীদের সবক শেখাতে গিয়ে একি হাল অর্জুনের


#মুম্বই: অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor) আজকাল শিরোনামে থাকেন মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তবে অর্জুনের ছোটবেলার অজানা অনেক গল্প রয়েছে যা সম্প্রতি অভিনেতা নিজেই প্রকাশ করেছেন। অর্জুন বলিউডের প্রযোজক বনি কাপুরের (Boney Kapoor) ছেলে, সোনম কাপুর আহুজা (Sonam Kapoor Ahuja) বনির ভাই, অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor) মেয়ে। ছোটবেলায় কাকার মেয়ে সোনম কাপুর আহুজার সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতেন অর্জুন। দু’জনেই বাস্কেট বল খেলতে পছন্দ করতেন। একবার স্কুলে একটি ছেলে সোনম কাপুর আহুজাকে বাজে কথা বলেছিল, তাই স্কুলে সব সময় শান্ত থাকা ছেলে অর্জুনও মাথা ঠিক রাখতে পারেননি। ওই ছেলেটিকে এক দু’ ঘা আচ্ছা করে মেরেছিলেন অর্জুন কাপুর।

রেডিও হোস্ট সিদ্ধার্থ কান্ননের (Siddharth Kannan) সঙ্গে সাক্ষাৎকার চলাকালীন অর্জুন বলেছিলেন, “সোনম এবং আমি একই স্কুলে ছিলাম। তখন আমি খুব মোটা ছিলাম। সোনম ও আমি বাস্কেটবল খেলতে পছন্দ করতাম। একদিন একটি ছেলে সোনমের কাছ থেকে বলটি নিয়ে বলে এটা তাদের খেলার সময়। সোনম আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে এই ছেলেটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি কখনই খুব মারকুটে ছিলাম না, তবে আমি সে দিন রেগে গিয়েছিলাম, ছেলেটি বোনকে গালাগালি করে, আমি তাঁকে মারধর করি, সেও আমাকে মারধর করে, আমর মনে আছে আমি বাড়িতে চোখের চারপাশে কালো দাগ নিয়ে বাড়ি ফিরেছিলাম, আসলে সোনম যার সঙ্গে ঝামেলা করেছে সে বক্সিং জানত, স্কুলে মারপিট করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়”।

শীঘ্রই অর্জুনকে এক ভিলেন রিটার্নস (Ek Villain Returns) ছবিতে দেখা যাবে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয়ে রয়েছেন জন আব্রাহাম (John Abraham), দিশা পটানি (Disha Patani), তারা সুতারিয়া (Tara Sutaria)। এছাড়াও সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে ভূত পুলিশ (Bhoot Police) ছবিতে দেখা যাবে অর্জুনকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom