বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সোমবার পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
সোমবার পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন


আজ সোমবার (২৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে গত দিনের তুলনায় অনেকটাই কমেছে লেনদেন।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮০ কোটি ৬১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৩৩ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ২৬৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯  টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ টাকা।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর