বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সৌদিতে গাড়ি উল্টে ৩ বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৪৭ সময় দেখুন
সৌদিতে গাড়ি উল্টে ৩ বাংলাদেশির মৃত্যু


সৌদিতে গাড়ি উল্টে ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ডেইলি বাংলাদেশ

নিহতরা হলেন: মৌলভীবাজারের বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

সৌদির বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করতেছিল। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর