বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৭৭ সময় দেখুন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু


সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে সাইফুল ইসলাম রিপন (২৯) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুন) সকাল ৯টার দিকে নিহতের বড় ভাই শাহজাহান শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। সময়টিভি

শনিবার (০৫ জুন) সৌদি সময় দিনগত রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রিপন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

নিহতের বড় ভাই আরও জানান, তার ছোট ভাই ৫ বছর আগে সৌদি আরবে যান। সে সেখানে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করত। শনিবার দিনগত রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর