মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সৌদির সাথে পিপিপি বিষয়ক এমওইউ স্বাক্ষর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
সৌদির সাথে পিপিপি বিষয়ক এমওইউ স্বাক্ষর


বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দু’দশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন চলাকালে বৃহস্পতিবার প্লেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ সরকারের পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

স্বাক্ষরশেষে স্কাইনিউজ, ব্লুমবার্গ, আরবনিউজ, সৌদি প্রেস এজেন্সিসহ বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্নখাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মডেলসমূহ বর্ননা করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়েজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোন সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহের সাথে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। এ সময় সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছিল।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর