নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের অন্তর্ভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড সভা আগামি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্যটি নিশ্চিত করেছে।
জানা গেছে, ঐ দিন দুপুর ৩ টায় অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।






