বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে একসাথে কাজ করবে আইডিয়া ও নর্থ সাউথ ইউনিভার্সিটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২১২ সময় দেখুন
স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে একসাথে কাজ করবে আইডিয়া ও নর্থ সাউথ ইউনিভার্সিটি


উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন গবেষণামূলক কার্যক্রমসহ বাংলাদেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে একযোগে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বুধবার ২৫ মে ২০২২ সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি পর্যায়ের অন্যতম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি এর ক্যাম্পাসে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন এবং এনএসইউ এর অধ্যাপক ও এনএসইউ স্টার্টআপস্ নেক্সট এর পরিচালক ড. সাজ্জাদ হোসেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. এম. ইসমাইল হোসেন, iDEA প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন-সহ এনএসইউ এর বিভিন্ন বিভাগের ডিন এবং আইডিয়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।

সমঝোতা স্মারক অনুযায়ী, যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম, প্রশিক্ষণ, অ্যাওয়ার্ডস ও রিসার্চসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া, এই এমওইউ এর মাধ্যমে উভয়পক্ষ একে অপরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান, তথ্য বিনিময়, ইনকিউবেশন ইত্যাদি ক্ষেত্রেও পারস্পরিক সহায়তা করতে সম্মত হয়। উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির “এনএসইউ স্টার্টআপস্ নেক্সট” নামক আয়োজনে পার্টনার হিসেবে পাশে থাকবে আইডিয়া প্রকল্প। এই উদ্যোগ থেকে প্রাপ্ত বিজয়ী স্টার্টআপদেরকে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে অনুদান প্রদান করা হবে। এছাড়া উক্ত আয়োজনে পারস্পরিক আলোচনা অনুসারে বুটক্যাম্প, কর্মশালা, সেমিনার এবং স্টার্টআপ সম্পর্কিত নানা কার্যক্রমে আইডিয়া প্রকল্প সহযোগিতা করবে বলে জানান আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন ।

ইতোমধ্যে ২৬১টি স্টার্টআপকে আইডিয়া প্রকল্প থেকে ১০ লক্ষ টাকা করে প্রি-সীড পর্যায়ে অনুদান প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইসিটি বিভাগের আইডিয়া এর কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস। প্রকল্প থেকে অনুদান প্রদানের পাশাপাশি বিনামূল্যে স্টার্টআপদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে কো-ওয়ার্কিং স্পেস। কো-ওয়ার্কিং স্পেস এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক যেকোন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আগ্রহী স্টার্টআপগণ প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ভিজিট করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে www.idea.gov.bd।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর