রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করার পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

জানা গেছে, চলতি মাসের ৬ মে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এর আগের দিন মিল্টন সমাদ্দারের মায়ের মৃত্যু হওয়ায় সময় চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, ২০২৪ সালের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, নির্যাতন, মানবপাচারসহ তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার রিমান্ডে যান এবং পরে জামিনে কারামুক্ত হন।

তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর