মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

স্পেনে গ্রেটার সিলেটের সাংগঠনিক সম্পাদক পদে আসাদ আলী নির্বাচিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৬৬ সময় দেখুন
স্পেনে গ্রেটার সিলেটের সাংগঠনিক সম্পাদক পদে আসাদ আলী নির্বাচিত

কবির আল মাহমুদ, স্পেন
স্পেনে প্রবাসীদের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের দ্বিবার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুন সমাজসেবী ও সংগঠক মোঃ আসাদ আলী। গত ২৯ মে সোমবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাবাপিয়েসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আল মামুন আগামী দু’বছরের জন্য এই কমিটি গোষণা দেন। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুত্তাকীন মুজাক্কির ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম আলমসহ ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
সাবেক ছাত্রনেতা তরুণ সমাজ সেবী ক্রীরা সংগঠক সংগঠক ও টাইগার মাদ্রিদ ক্রিকেট টীমের অধিনায়ক আসাদ আলী নবগঠিত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন টাইগার মাদ্রিদ ক্রিকেট টীম পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সকল খেলোয়াড়বৃন্দ। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ আলীর সুযোগ্য নেতৃত্বে স্পেনে বৃহত্তর সিলেটবাসীর ঐক্যের সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন এগিয়ে যাবে আরো দুর্বার গতীতে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য,মোঃ আসাদ আলীর বাড়ী সিলেটের কানাই ঘাট উপজেলায়। তিনি স্পেনে দীর্ঘ ১০ বছর থেকে বসবাস করে আসছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom