বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়ন হয় নাই : এনডিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৫৬ সময় দেখুন
স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়ন হয় নাই : এনডিপি

মহান স্বাধীনতার স্বপ্ন আজও পরিপূর্ণ বাস্তবায়ন হয় নাই মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা বলেন, বাঙালি এমন একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিল যা হবে কল্যাণ রাষ্ট্র। স্বাধীনতার এতসময় পরও বাঙালির সেই কল্যাণ রাষ্ট্র আজও বাস্তবায়ন হয় নাই। রাজনৈতিক দলগুলোর বিভক্তি ও প্রতিহিংসার কারনে জনগন তাদের কাঙ্খিত বাংলাদেশ পায় নাই।

সোমবার (২৫ মার্চ) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও প্রশ্ন জাগে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো কেন এখনও বাস্তবায়ন হয় নাই? কেন এখনও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই? কেন জনগনকে ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হয় ? কেন দুর্নীতিবাজরা রাষ্ট্র নিয়ন্ত্রনের দু:শাহস দেখায় ? সাম্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ার কাজটি কেন সম্পন্ন হয়নি ?

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছরে জাতি হিসাবে আমাদের অনেক অর্জন যেমন অনুপ্রানিত করে, ঠিক তেমনই দুর্নীতির মত মহাব্যাধি আমাদের লজ্জিত করে। স্বাধীনতার পর থেকেই দুর্নীতির কালো থাবা কখনোই পিছু ছাড়েনি বাংলাদেশের। সব সরকারের মাথাব্যথার কারণ হয়ে ওঠা ‘দুর্নীতি’।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর