শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

স্বাধীনতার ৫৪ বছর এখনো কম্বল বিতরণ করতে হয়।। মুক্তিযোদ্ধা- তৌহিদ হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ সময় দেখুন
স্বাধীনতার ৫৪ বছর এখনো কম্বল বিতরণ করতে হয়।। মুক্তিযোদ্ধা- তৌহিদ হোসেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করতে হচ্ছে। এজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল ?? স্বাধীন রাষ্ট্রের সারমোভোমত্ব সাম্যের উন্নয়ন হয়নি আজও। রাজনৈতিক লোকেদের লোভ-লালসায় দুর্নীতি লুটপাটে ভরে গিয়েছিল এই গোটা দেশ । দেশের উন্নয়ন হয়নি মানুষের উন্নয়ন হয়নি সাম্যের বাংলাদেশ গড়তে পারেনি আমরা। চুয়াডাঙ্গার উন্নয়নে নাগরিক পরিষদের আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বললেন ১৯৭১ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদ হোসেন। শনিবার ১লা ফেব্রুয়ারি সন্ধ্যার পর দর্শনা প্রেসক্লাবে আয়োজিত এলাকার হতদরিদ্র গরিব অসহায়ের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের যুগ্ন আহবায়ক সাবেক চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল আতাহার তাজ,চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব শিক্ষক ও সাংবাদিক শেখ সেলিম,দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান আলী, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, চ্যানেল ২৪ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটন। উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক মামুন, ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য নাজিমউদ্দিন, অ্যাডভোকেট শিল্পী, মিলন হোসেন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর